ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ব্যাপকভিত্তিক পরমাণু আলোচনার কাঠামো চূড়ান্ত হয়েছে বলে তেহরান ঘোষণা করেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষস্থানীয় পরমাণু আলোচক আব্বাস আরাকচি এ খবর জানিয়ে বলেছেন, মঙ্গলবার থেকে ভিয়েনায় শুরু হওয়া আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ মার্চ দু’পক্ষ ভিয়েনায় পরবর্তী দফা বৈঠকে বসবে বলে তিনি জানান।
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ- চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকার পাশাপাশি জার্মানিকে নিয়ে ছয় জাতিগোষ্ঠী গঠিত। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহররানের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে এ গোষ্ঠী গঠিত হয়েছে।
ইরানের সঙ্গে আলোচনায় এ গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথেরিন অ্যাশ্টোন। অন্যদিকে ইরানি প্রতিনিধিদলের পুরোভাগে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়া জারিফ। ভিয়েনায় গত দু’দিনের আলোচনার ফলাফল জানানোর জন্য আজ বৃহস্পতিবার আরো পরে অ্যাশ্টোন ও জারিফ একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে কথা রয়েছে।
গত নভেম্বরে দু’পক্ষ ছয় মাসের যে অন্তর্বর্তী চুক্তি সই করে তার ব্যাপকতা বাড়িয়ে স্থায়ী রূপ দেয়ার লক্ষ্যে এ আলোচনা শুরু হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নের কাজ শুরু করেছে ইরান ও ছয় জাতিগোষ্ঠী।
ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
আন্তর্জাতিক
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ব্যাপকভিত্তিক আলোচনার কাঠামো চূড়ান্ত: ইরান
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ব্যাপকভিত্তিক পরমাণু আলোচনার কাঠামো চূড়ান্ত হয়েছে বলে তেহরান ঘোষণা করেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষস্থানীয় পরমাণু আলোচক আব্বাস আরাকচি এ খবর জানিয়ে বলেছেন





