মার্কিন নির্বাচনের সময় ঘোষনা দিয়েছিলেন যে প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র হতে সকল অভিবাসীদের বের করে দিবেন।

নির্বাচনের প্রতিস্তুতি অনুযায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার জন্যে একটি নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র হতে প্রত্যাখ্যাত শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দেয় কানাডা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রত্যাখ্যাত মুসলিম শরণার্থীদের কানাডায় আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শুক্রবার এক নির্বাহী আদেশে ৭টি মুসলিম দেশের শরণার্থী ও অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ওই আদেশ জারির পর পরই শনিবার এক টুইটার বার্তায় এ ঘোষণা দেন ট্রুডো।

এতে তিনি বলেন, ‘নির্যাতন, সন্ত্রাস ও যুদ্ধের শিকার হয়েছে যেসব মানুষ শরনার্থী হয়েছেন তাদের জন্য কানাডার দরজা সবসময়ই খোলা। বৈচিত্র্যই কানাডার বৈশিষ্ট।’

এতে টরেন্টো বিমানবন্দরে সিরীয় শরণার্থী শিশুর সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেন ট্রুডো।

চলতি সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সাথে বৈঠক করবেন ট্রুডো। তার মুখপাত্র জানান, এ বৈঠকে কানাডার সফল অভিবাসন ব্যবস্থা ও শরণার্থী নীতির বিষয়ে ট্রাম্পকে অবহিত করবেন তিনি। সূত্র: আল জাজিরা

মাহমুদ