উত্তর কোরিয়া যে কোন সময় আবারো পরমাণু পরীক্ষা চালাতে প্রস্তুত। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সোমবার এ কথা জানায়।
এদিকে উত্তর কোরিয়া মাত্র কয়েকদিন আগে পঞ্চম ও সবচেয়ে শক্তিশালী পরমাণু পরীক্ষা চালিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুন সাং গিয়ন এ বিষয়ে বিস্তারিত উল্লেখ না করে সাংবাদিকদের বলেন, পিয়ংইয়ং যে কোন সময় আরো একটি পরমাণু পরীক্ষা চালাতে পারে। এ বিষয়ে তাদের প্রস্তুতি সম্পন্ন।
গোয়েন্দা সূত্রের বিষয়ে কিছু উল্লেখ না করে তিনি বলেন, উত্তর কোরিয়ার আবারো পরমাণু পরীক্ষাসহ যে কোন উস্কানির সামরিক জবাবের জন্যে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী প্রস্তুত।
এমবি





