সন্ত্রাসবাদে অভিযুক্ত অন্তত ৩৭ নাগরিকের শিরশ্ছেদ করেছে মধ্যপ্রাচ্যের অতি-রক্ষণশীল দেশ সৌদি আরব। মঙ্গলবার দেশটির এই ৩৭ নাগিরকের শিরশ্ছেদ করা হয়।

আদালতের রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে ২ জনের মৃতদেহ ক্রেন দিয়ে প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, রাজধানী রিয়াদ, পবিত্র নগরী মক্কা ও মদিনা, মধ্যাঞ্চলীয় কাসিম ও সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অভিযুক্তদের শিরশ্ছেদ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই ৩৭ জনের মধ্যে দুইজনকে শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, অতি রক্ষণশীল সৌদি আরবে সাধারণত মৃত্যুদণ্ড প্রাপ্তদের শিরচ্ছেদ করা হয়। সৌদি সরকারি পরিসংখ্যান অনুসারে, এ বছরের শুরু থেকে এখনও পর্যন্ত সৌদি আরবে কমপক্ষে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত বছর এই সংখ্যাটা ১৪৯ ছিল বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে।

এএস