নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ২টি মসজিদে জুমার নামাজের সময় খ্রিস্টান জঙ্গির সশস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও ধনকুবের আল-ওয়ালিদ বিন তালাল।
একইসঙ্গে এই ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন ধনকুবের আল-ওয়ালিদ বিন তালাল।

গত ১৫ মার্চ (শুক্রবার) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের ২টি মসজিদে (আল নুর ও পার্শ্ববর্তী লিনউড মসজিদ) সশস্ত্র হামলা চালায় খ্রিস্টান ধর্ম অনুসারী এক অস্ট্রেলিয়ান নাগরিক। সেমি অটোমেটিক অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায় অস্ট্রেলীয় বংশোদ্ভূত উগ্রবাদী জঙ্গি ব্রেনটন টারান্ট।
আরও পড়ুন: জনসম্মুখে জুমার নামাজ, রাষ্ট্রীয়ভাবে ২ মিনিট নীরবতা
সিনেটের মাথায় ডিম ভাঙা ‘হিরো’কে ছেড়ে দিলো পুলিশ (ভিডিও)

নামাজরত মানুষের ওপর স্বয়ংক্রিয় মেশিনগানের গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়। সেইসঙ্গে ৬০ জনের বেশি আহত হয়, যাদের অনেকের অবস্থা গুরুতর।
এই ঘটনার মুসলিম বিশ্বসহ বিভিন্ন দেশ নিন্দা ও প্রতিবাদ জানায়।

এর আগে শুক্রবার মক্কার গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে ক্রাইস্টচার্চে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞের ঘটনায় নিন্দা জানান।
এমবি





