চলতি বছরের মে মাসের শুরু থেকে এ প্রবল বৃষ্টিপাত এখনও চলমান রয়েছে।

সোমবার (১৩ জুন) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে চীনা ভিত্তিক সংবাদমাধ্যম সিজিটিএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ প্রশমন সমন্বয় অফিস (কনরেড) জানায়, নিহত ১৫ জনের মধ্যে ১ মহিলা ও তার ৬ সন্তানের পাশাপাশি ২ টি আদিবাসী গ্রামের নাবালক ৩ ভাই রয়েছেন।

প্রবল বাতাসের সাথে বৃষ্টির কারণে মধ্য আমেরিকার দেশটির বিশাল এলাকা জুড়ে ভূমিধস, বন্যা এবং অবকাঠামো ভেঙ্গে পড়েছে।

কনরেড বলেছে, ৯৩০ টি ঘরবাড়ির পাশাপাশি ৮টি স্কুল, ৭ টি ব্রিজ এবং ৮০টির বেশী সড়ক ধসে গেছে।

অধিকাংশ ক্ষতিগ্রস্থ এলাকায় আদিবাসীরা বসবাস করে, প্রাকৃতিক বিপর্যয়ে এই আদিবাসী সম্প্রদায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এইচএন