রোববার (১২ জুলাই) ভূমিধস সংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় সরকারি সংস্থাটি।
আবহাওয়া অধিদফতর জানায়, ভারতের মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, ওই সময়ের মধ্যে এসব জেলাসমূহে মোট বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলাগুলোতে ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভূমিধসের ঝুঁকি এড়াতে করণীয়
১. আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করুন এবং জরুরি বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখুন।
২. স্থানীয় জনগণের মাঝে দ্রুত সতর্কবার্তা প্রচার করুন।
২. পাহাড়ি ঢাল বা অতিঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত নির্ধারিত আশ্রয়কেন্দ্রে চলে যান। বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিন।
৩. আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধপত্র, টর্চ লাইট, মোমবাতি, ম্যাচ, কম পক্ষে ৩ দিনের কাপড় সাথে নিন এবং মূল্যবান কাগজপত্র সুরক্ষিত রাখুন।
৪. পরিবারের সদস্য, প্রতিবেশী, ভলেন্টিয়ার ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যোগাযোগ বজায় রাখুন।
৫. জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মোবাইল ফোন চার্জ দিন এবং পাওয়ার ব্যাংক প্রস্তুত রাখুন।
৬. ভূমিধসের পাশাপাশি আকস্মিক বন্যাও হতে পারে, তাই বন্যার পানি থেকে রক্ষা পেতে নদী/ঝিরির কাছাকাছি অবস্থান করা থেকে বিরত থাকুন।
৭. ঘরের কাছের নালা ও পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখুন।
৮. গবাদিপশু ও পোষা প্রাণীদের নিরাপদ স্থানে সরিয়ে নিন।
৯. পূর্বাভাস ভিত্তিক দ্রুত আগাম প্রস্তুতির জন্য প্যাকেজ বা সহায়তা বিতরণ করুন।
১০. স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মেনে চলুন এবং নিয়মিত পূর্বাভাস পর্যবেক্ষণ করুন।
এনএইচ