চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) এখন মহামারি আকার ধারণ করেছে।
শুক্রবার (২৭ মার্চ) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। বাংলাদেশও এরবাইরে নয়।
এরই মদ্যে বৃটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে দেশটির ঢাকাস্থ হাই কমিশন।
আজ হাই কমিশনের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে বলছি: ঢাকা থেকে লন্ডন ও ম্যানচ্যাস্টারের বিমান ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।
এদিকে, শুক্রবার বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে চারজনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। কাজেই তাদের নিয়ে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
এমবি





