প্যারিসে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিম বিরোধী কর্মকাণ্ড চরমে উঠেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর সিরিয়া শরণার্থীদের তাদের রাজ্যে আশ্রয় দেবেন না বলে জানালে এই ঘৃণা চরম আকার ধারণ করে। হামলা হতে থাকে যুক্তরাষ্ট্রের একাধিক মসজিদে। খবর আল-জাজিরার।
সোমবার দ্য কাউন্সিল অন অ্যামেরিকান ইসলামিক রিলেশন (সিএআইআর) জানায় ফ্লোরিডা, টেক্সাস, কেনটুকি, ভার্জিনিয়া, নেব্রাস্কা, টেনেসি, ম্যাসাচুসেটস, ওহিও এবং নিউইয়র্কের বিভিন্ন মসজিদে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘৃণা ও হুমকির শিকার হয়েছে এসব অঞ্চলের মুসলিম ধর্মীয় স্থাপনাগুলো।
যুক্তরাষ্ট্রের ২৭ অঙ্গরাজ্যের গভর্নর সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দেবেন না বলে জানিয়েছেন। এসব রাজ্যের মধ্যে রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেট পার্টির গভর্নর আছেন। প্যারিসে হামলার পর পরই এ সিদ্ধান্ত নেন গভর্নররা।
নেব্রাস্কার ওমাহা ইসলামিক সেন্টারের ভবনের দেয়ালে ঘৃণা প্রকাশকারীরা ফ্রান্সের আইফেল টাওয়ারের ছবি প্রিন্ট করে দেয়। মুসলিমদের সংগঠন ‘সিএআইআর’ এ তথ্য জানিয়েছে।
টেক্সাসে এক মসজিদের দরজার সামনে কোরান শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে রাখা হয়েছে।
ফ্লোরিডার ইসলামিক সেন্টারে অফ পিটার্সবার্গে হুমকিযুক্ত ভয়েসমেল পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে মুসিলমদের গুলি করে হত্যা করা হবে।
ফ্লোরিডার আরেক মসজিদে বোমা মারার হুমকি দেয়া হয়েছে এবং মুসলিমদের গুলি করে হত্যা করার কথা বলা হয়েছে।
এমএ
যুক্তরাষ্ট্রে মসজিদে হামলা ভাঙচুর ও হুমকি
প্যারিসে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিম বিরোধী কর্মকাণ্ড চরমে উঠেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর সিরিয়া শরণার্থীদের তাদের রাজ্যে আশ্রয় দেবেন না বলে জানালে এই ঘৃণা চরম আকার ধারণ করে। হামলা হতে থাকে যুক্তরাষ্ট্রের একাধিক মসজিদে। খবর আল-জাজিরার।
কেন এটি এত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন?
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি, যেখানে ভোটাররা এমন এক ভোটে অংশ নেবেন- যা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ
ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের চাপ কিংবা প্রলোভনে তেহরান নতি স্বীকার করবে না। আলোচনায় অগ্রগতির জন্য ইরানের শর্তগুলো মেনে নেওয়াই একমাত্র পথ।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার প্রচেষ্টা ঠেকাতে মুসলিম দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর ঐক্য, নিরাপত্তা ও উন্নয়ন এগিয়ে নিতে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
কোনো মামলায় গ্রেফতার হলে মার্কিন ভিসা হারানোর বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, গ্রেফতার হওয়ার মতো ঘটনায় কারো যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। শুধু তা-ই নয়, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো এবং পরবর্তীতে ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে চিরতরে অযোগ্য ঘোষণা করার পথও তৈরি হতে পারে।
বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
বিশ্বে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ের মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই বৈশ্বিক ঋণ বেড়েছে ১০ ট্রিলিয়ন ডলার। এদিকে সরকারি ঋণের পরিমাণের হিসাবে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর বৈশ্বিক ঋণের তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫তম।














