বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় মানুষের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ সোমবার (১৮ অক্টোবর) দেশটির পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র একথা বলেছেন।

তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা বা বিশ্বাস প্রতিটি মানুষের অধিকার। বিশ্বের সকল মানুষের নিরাপদে নিজেদের উৎসব পালনের অধিকার রয়েছে।

বিগত দিনে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হওয়া হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইতিপূর্বে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।

পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি।

এক টুইটে মিয়া সেপ্পো টু্ইটে লিখেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত।

আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লায় পূজামণ্ডপে ‘কোরআন’ পাওয়ার খবর ছড়িয়ে দেয়ার পর কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির ও বাড়িঘেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এইচএন