খুব শিঘ্রই ইরান সফর করবেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালেদ মেশাল। হামাস নেতা আহমাদ ইউসুফ এ খবর দিয়েছেন।

শুক্রবার আহমাদ ইউসুফের বরাত দিয়ে বার্তা সংস্থা ফিলিস্তিন আল-ইয়ায়ুম জানিয়েছে, খালেদ মেশাল আগামী এক মাসেরও কম সময়ের মধ্যে তেহরান সফরে যাবেন।

গাজা সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করা ইউসুফ বলেন, ইরান ও হামাসের মধ্যে সম্পর্ক আরো গভীর করার জন্যই মূলত মেশাল তেহরান সফরে যাবেন। এ ইস্যুতে হামাস নেতারা ইরানের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকও করেছেন বলে জানান ইউসুফ।

২০০১ সাল থেকে মেশাল সিরিয়ায় বসবাস করছিলেন। দেশটিতে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরু হলে তিনি ২০১২ সালে কাতারে চলে যান।

২০০৪ সালে হামাস নেতা আবদুল আজিজ রানতিসির শাহাদাতের পর খালেদ মেশাল হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ইআর