ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় অধিকৃত ফিলিস্তিনে এক তরুণ শহীদ হয়েছেন। জর্দান নদীর পশ্চিম তীরে বেইত উম্মারের একটি আবাসিক এলাকায় অভিযান চালানোর সময় ফালাহ হামদি আবু মারিয়া নামের ফিলিস্তিনি তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খবর রেতে।

নিহত তরুণটির বাসভবনে এ হামলা চালিয়েছিল ইহুদিবাদী ইসরাইলের সেনারা। আবু মারিয়ার বুকে তিন দফা গুলি করেছে ইহুদিবাদী সেনারা।

এ ছাড়া, বর্বর হামলাকারীরা নিহত আবু মারিয়ার সন্তানদেরও গ্রেফতার করা হয়েছে।

পশ্চিম তীরের জেনিন শহরের কাছে এক ফিলিস্তিনিকে হত্যার একদিন পরেই নতুন করে আরেক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটালো ইহুদিবাদী সেনারা।

সাম্প্রতিক মাসগুলোতে ইহুদিবাদী সেনারা নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে।

এআই