নাইট ক্লাবে গুলি চলল আমেরিকার আরকানসাসে। গুলিতে গুরুতর আহত হয়েছেন ১৭ জন। এক জনের অবস্থা আশঙ্কাজনক। বন্দুকবাজ পলাতক।

শনিবার ভোরের ঘটনা। আরকানসাসের ‘লিটল রক’নাইট ক্লাবে।

আরকানসাস পুলিশের তরফে জানানো হয়েছে, ‘লিটল রক’নাইট ক্লাবের ‘পাওয়ার আলট্রা লাউঞ্জ’-এ একটি কনসার্ট চলছিল। ভোরের দিকে সেই কনসার্ট যখন শেষ হয়ে আসছে, তখনই লাউঞ্জের এক কোণে শুরু হয় বচসা। উত্তেজিত হয়ে একজন গুলি চালাতে শুরু করেন। নাইট ক্লাবের লাউঞ্জের মধ্যে থাকা মানুষ প্রাণ বাঁচাতে হুড়মুড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। সেই সময়েই গুলিতে জখম হয়েছেন একটি কিশোরসহ অন্তত ১৭ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বন্দুকবাজ পলাতক।

কার্যকলাপ নয়। কোনো বন্দুকবাজের হামলার ঘটনাও নয়। বচসার জেরেই ঘটনাটি ঘটেছে।

এমই