আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটকেন্দ্রের পাশে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং অন্তত ৫৪ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়ে স্থানীয় কর্মকর্তা। এদিকে জঙ্গি দমন অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।রোববার রাজধানী কাবুলে এ আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেন, চলতি বছরে নির্বাচনের জন্য ভোটার তালিকাভুক্তির একটি আইডি কার্ড বিতরণ কেন্দ্রে প্রস্তুতি প্রক্রিয়া সম্পন্ন করছিল কর্মকর্তারা এসময় একটি বোমারু বিমান আসার পরপরই এ আত্মঘাতী হামলাটি ঘটে।

এদিকে কাবুলের পুলিশ প্রধান আশম্মত স্তানকজাই বলেন, আত্মঘাতী এই হামলায় কমপক্ষে ৩১ জন এবং ৫৪ জনেরও বেশি আহত অবস্থায় পাওয়া গেছে। নারী পুরুষসহ চারটি মরদেহ মাটিতে পড়ে ছিল এবং বিস্ফোরণের আংশিক স্তপের কারনে আমরা সঠিকভাবে বলতে পারছি না যে, নিহতের সংখ্যা। তবে আমরা অবিলম্বে আত্মঘাতী হামলার দায়ীদের চিহ্নিত করতে পারবো।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত সংসদীয় ও জেলা নির্বাচনের জন্য কাবুলে একটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপন করা হয়েছিল এবং সেখানেই জঙ্গিরা আক্রমণ করার আশঙ্কা ছিল।
এদিকে রোববারের আত্মঘাতী হামলাটি মূলত শিয়া আর সুন্নিদের মধ্যে সংখ্যালঘুদের বেশিরভাগ সংখ্যা থাকায় কাবুলের দত্ত-ই বাছাই এলাকায় একের পর এক এ ধরণের হামলাগুলো ঘটছে বলেও মনে করা হচ্ছে।
শাহরিয়ার আলম /এসএম





