জেরুসালেম ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাহার নিরাপত্তা পরিষদে ভেস্তে যাওয়ার পর এবার এর সমাধানে জাতিসংঘ সাধারণের পরিষদের ওপর জোর আরোপ করবে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয়ার ও ওই শহরে মার্কিন দূতাবাস স্থাপনের পরিকল্পনার বিরোধিতা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল মিশর। যেখানে বরাবরের মতই ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র।

জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুয়েলেহের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ইনশাল্লাহ্ এবার এই সমস্যা সমাধানের জন্য আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের ওপর জোর দিবে।

তিনি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুই-তৃতীয়াংশ সমর্থন পাওয়া মানে হচ্ছে সত্যিকার অর্থে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ববাসীর নিকট প্রত্যাখ্যাত।

উল্লেখ্য আরব এবং মুসলিমদেশগুলোর আহবানে বিশ্বের ১৯৩টি দেশ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ জরুরী বৈঠক বসছে আগামীকাল বৃহস্পতিবার।

বৈঠক সম্পর্কে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রদূত রিয়া মানসুর বলেন, এ বৈঠকে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখানে বিশ্ববাসীর অভিমত গড়ে তোলা হবে যেটা নিরাপত্তা পরিষদে সফলতার রুপ পায় নি।

এদিকে সোমবার নিরাপত্তা পরিষদে ট্রাম্পের ঘোষণার বিরোধিতা থেকে প্রস্তাবটি উত্থাপন করা হলেও এতে সরাসরি যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি। তবে জেরুজালেমের অবস্থান নিয়ে সম্প্রতি যেসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে, সেগুলোর ‘তীব্র নিন্দা’ জানানো হয় এতে।

তবে জেরুজালেম ইস্যুতে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিলেও মার্কিন মিত্রদেশগুলোসহ পরিষদের বাকি ১৪টি দেশই এতে সমর্থন দিয়েছে।

যুক্তরাষ্ট্রকর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পর মানসুর বলে, সাধারণ পরিষদের বিশেষ জরুরী অধিবেশনেও আমরা এই রকম সমর্থন আশা করি যদিও এটি হয়তো এতো বেশি কাজে আসবে না কিন্তু একটা রাজনৈতিক গুরুত্ব বহন করবে।

১৯৫০ সালের রিসলিউশনের অধীনে যদি কোন বিষয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্যর্থ হয় সেক্ষেত্রে ইস্যুটিকে আরও গুরুত্ববহ করে তোলার জন্য এবং যথাযথ মর্যাদা দেওয়ার জন্য জরুরী বিশেষ অধিবেশন ডাকা হয়।

এ পর্যন্ত এই রকম জরুরী সাধারণ পরিষদের অধিবেশন ডাকা হয়েছিল ১০ বার । সর্বশেষ ২০০৯ সালে ফিলিস্তিন আর ইসরাইল ইস্যুতেই সাধারণ অধিবেশন ডাকা হয়।

জেড