সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে ইরাক ও পাকিস্তানের পরই ভারতের স্থান। এমনকি যুদ্ধবিধ্বস্ত  আফগানিস্তান ও সিরিয়াও ভারতের চেয়ে অনেক বেশি নিরাপদ বলে তথ্য দিয়েছে ভারতের ন্যাশনাল বোম্ব ডাটা সেন্টারের (এনবিডিসি)।
আফগানিস্তানের চেয়েও ভারতে বোমা হামলায় নিহত হওয়ার আশঙ্কা অনেক বেশি। ভারত সরকারের তথ্যেই বিষয়টি ওঠে এসেছে।
এনবিডিসির তথ্য অনুযায়ী, ২০১৩ সালে ভারতে ২১২টি বোমা বিস্ফোরিত হয়েছে। আর আফগানিস্তানে বিস্ফোরিত হয়েছে ১০৮টি। একই সময়ে বাংলাদেশে বিস্ফোরিত হয়েছে ৭৫টি, সিরিয়ায় ৩৬টি।
তবে ভারতে ২০১২ সালের চেয়ে ২০১৩ সালে বোমা কম ফাটলেও হতাহতের সংখ্যা বেড়েছে। ২০১২ সালে ২৪১টি বোমা বিস্ফোরণে নিহত হয়েছিল ১১৩ জন, আহত হয়েছিল ৪১৯ জন। আর ২০১৩ সালে ২১২টি বোমায় ১৩০ জন নিহত ও ৪৬৬ জন আহত হয়েছে। জম্মু ও কাশ্মীরে ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে বোমা বিস্ফোরণ ৮০ ভাগ বেড়েছে।
পাকিস্তানের মতো এতো অধিক হারে না হলেও সন্ত্রাসী হামলা ও বোমা বিস্ফোরন থেকে শুরু করে বিচ্ছন্নতাবাদী হামলায় এশিয়ার এই অন্যতম পরাশক্তি রীতিমতো বেদায়কায় আছে।
গত বছরের ২১ ফেব্রুয়ারি রাতে দক্ষিণ ভারতীয় শহর হায়দরাবাদে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬তে, আহত হন অন্তত ১২০ জন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393916340.jpg[/img][img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393916373.jpg[/img]
হায়দরাবাদের ব্যস্ত বাজার অঞ্চল দিলসুখনগরে দুটি সিনেমা হলের সামনে কিছুক্ষনের ব্যবধানে ওই বিস্ফোরন দুটি ঘটে। এছাড়াও বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলায় দেশটিতে মারা গেছেন আরো অনেকে। পঙ্গুত্ব বরণ করেছেন শত শত মানুষ। নানা ধরনের পদক্ষেপ নেয়ার কথা শোনা গেলেও সন্ত্রাসী হামলা বন্ধে দেশটি যেন কিছুতেই পেরে উঠছে না।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393916879.jpg[/img]
আর এমনই বাস্তবতায় ইরাক পাকিস্তানের পরই বিপজ্জনক দেশ হিসেবে বিশ্বের বুকে ভারতের এই নতুন পরিচিতিকে কিভাবে দেখবে দেশের সাধারণ মানুষ এবং গণতন্ত্রের মডেল হিসেবে খ্যাত দেশটিতে এর প্রভাব কতটা পড়বে সেটিই এখন দেখার বিষয়।   
[b]ঢাকা,৪মার্চ, (টাইমনিউজবিডি)//এসএইচ// কেবি[/b]