সৌদি আরবে গত ১৫ বছরে ১২৮টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ১ হাজার ১৪৭জন সৌদি ও প্রবাসী নাগরিক হতাহত হয়েছেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল-তুর্কির বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
সম্প্রতি প্রিন্সেস নুরাহ ইউনিভার্সিটি আয়োজিত 'সামাজিক সেবা এবং বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা' শীর্ষক এক সিম্পোজিয়ামে আল-তুর্কি বক্তৃতা করেন।
তিনি বলেন, ২০০১ সাল থেকে সৌদি আরবকে লক্ষ্যে পরিণত করেছে সন্ত্রাসীরা। তারা আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনাগুলোতে আক্রমণের পরিকল্পনা করে আক্রমণের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা মসজিদ, বিদেশী দূতাবাস এবং নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এমনকি সন্ত্রাসীরা মক্কার পবিত্র মসজিদুল হারামকেও টার্গেট করেছিল এবং মদীনার মসজিদে নববীতে (সা.) গত রমজান মাসে হামলা চালিয়েছিল।
এমবি





