রোববার (৪ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, পবিত্র মসজিদ নববীতে সেবা প্রদানকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এই ধরনের ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্রতম স্থানের পবিত্রতার ওপর এক অনাকাঙ্ক্ষিত আঘাত। সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সৌদি আরব সরকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।

একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করে -এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ সরকার, জানায় মন্ত্রণালয়।

এনএইচ