রাশিয়ান কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
তদন্ত কমিটি জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহত ১০ জনের সকলের পরিচয় পাওয়া গেছে এবং ফ্লাইটের যাত্রীদের তালিকায় থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এর আগে গত ২৫ আগস্ট প্রিগোজিনের প্রাইভেট জেটটি মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা ১০ আরোহীর সবাই নিহত হয়।
এমবি





