উত্তর কোরিয়া এ বছর দক্ষিণ কোরিয়ার অনেক সরকারি কর্মকর্তার ই-মেইল বার্তা হ্যাক করেছে বলে সিউলের প্রসিকিউটররা ধারণা করছেন। পিয়ংইয়ংয়ের সন্দেহজনক ধারাবাহিক সাইবার হামলার ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ ঘটনা।
সোমবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানিয়েছে।
সুপ্রিম প্রসিকিউটর দফতরের বরাত দিয়ে ইয়োনহাপ জানায়, তদন্তে দেখা যায়, উত্তর কোরিয়া পরিচালিত একটি গ্রুপ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র, প্রতিরক্ষা ও একত্রিকরণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ ৫৬ জনের ই-মেইল পাসওয়ার্ড চুরি করে।
এ ব্যাপারে প্রসিকিউটর দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো তথ্য চুরি হয়েছে কিনা তা জানতে এখনো তদন্ত অব্যাহত রয়েছে।
দক্ষিণ কোরিয়ার অনলাইন শপিংমল ইন্টারপার্কের একটি গ্রাহকের ব্যক্তিগত ডাটা উত্তর কোরিয়া চুরি করেছে দক্ষিণ কোরিয়া পুলিশ এ কথা জানানোর মাত্র একদিন পর সর্বশেষ এ সাইবার হামলা চালানো হয়।
১১ জুলাই পর্যন্ত এ হামলার ব্যাপারে ইন্টারপার্ক কিছু জানতো না। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জাতীয় পুলিশ সংস্থা জানায়, উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা রিকোনাইসন্স জেনারেল ব্যুরো এ হামলার সাথে জড়িত রয়েছে। এর আগেও উত্তর কোরিয়া অনলাইন হামলায় তারা একই কোড ও ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস ব্যবহার করে।
এফএফ





