ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রশ্নে ফ্রান্সের সংসদ সদস্যরা ভোটাভুটিতে অংশ নিতে যাচ্ছেন। ফ্রান্সের জাতীয় সংসদে প্রতীকী এ ভোট মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা। তবে, ভোটের ফলাফল মানতে বাধ্য থাকবে না ফ্রান্স সরকার।
আশা করা হচ্ছে- ফ্রান্সের বেশিরভাগ সংসদ সদস্য হ্যাঁ সূচক ভোটের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন এবং তা ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব অবসান ঘটানোর জন্য ফরাসি সরকারকে ব্যবহার করার আহ্বান জানাবেন। অবশ্য, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস এরইমধ্যে সংসদকে জানিয়েছেন যে, ভোটের ফলাফলকে মানতে বাধ্য থাকবে না সরকার।
এর পাশাপাশি তিনি বলেছেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সর্বশেষ কথিত শান্তি আলোচনা ব্যর্থ হলে ফ্রান্স সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গত কয়েক মাসে ইউরোপের বিভিন্ন দেশ যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং আরো অনেকেই স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে তখন ফ্রান্সের সংসদ এ উদ্যোগ নিল।
গত এপ্রিল মাস থেকে ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার সর্বশেষ আলোচনা অচলাবস্থায় পড়ে রয়েছে। সূত্র: আইআরআইবি
এমএ





