ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। রোববার রাতে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য পরিহার করা হয়।

তবে সভাপতির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন বলেন, জাতিসংঘ সাধারন অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া বক্তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা থাকায় শান্তিপূর্ণ পরিবেশে দেশবাসী ঈদুল ফিতর উদযাপন করায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন।

সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী, মাহবুবুর রহমান, সামসুদ্দীন আজাদ ও লুৎফুল কবীর, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও আইরীন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিম হাসনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কোষাধ্যক্ষ মনসুর খান ও মহিলা বিষয়ক সম্পাদক শিরীন আক্তার দীবা।

অনুষ্ঠানে নবগঠিত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আলামিন আকনকে পরিচয় করিয়ে দেয়া এবং শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পর্ব পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী তানভীর শাহীন, শাহরীন সুলতানা, আব্দুল আলীম ও স্বম্পা জামান সঙ্গীত পরিবেশন করেন।

এআই/