বুরকিনা ফাসোতে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হওয়া অন্ত:বর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল কাফান্দো ফের ক্ষমতা ফিরে পেয়েছেন। একই সঙ্গে সেনা সদস্যরা ব্যারাকে ফিরে গেছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কাফান্দো বলেন, "আমি আবার অফিসে ফিরেছি। অন্ত:বর্তীকালীন সরকার ক্ষমতায় ফিরেছে এবং এই মুহুর্তে তারা রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়েছেন।"

এক চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া কর্মকর্তরা ব্যারাকে ফিরে যেতে সম্মত হয়েছেন। এর মাধ্যমে এক সপ্তাহ আগে অভ্যুত্থানের ফলে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়েছে।

মঙ্গলবার রাতে নাইজেরিয়ার রাজধানী আবুজায় উভয় পক্ষের মধ্য দীর্ঘ আলোচনার পর তারা অচলাবস্থার অবসানের পক্ষে একমত হতে সক্ষম হন।

সেনা বাহিনীর সদস্যরা রাজধানী ওয়াগাদোগোতে প্রবেশ করায় অভ্যুত্থানকারী এলিট প্রেসিডেনশিয়া গার্ডের (আরএসপি) উপর চাপ সৃষ্টি হয়। বাইরে থেকে সেনা প্রবেশের একদিন পরই তারা সমঝোতায় পৌঁছাতে সক্ষম হল।

এর মাধ্যমে আরএসপি ওয়াগোদুগোর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে সম্মত হয়েছে। সেই সঙ্গে সেনারা রাজধানী থেকে ৫০ কিলোমিটার বাইরে চলে যেতে সম্মত হয়েছেন। সেই সঙ্গে এরএসপি সদস্যদের ও তাদের পরিবারের নিরাপত্তার নিশ্চিয়তা দিয়েছেন।

বুরকিনা ফাসোর প্রধান উপজাতি মুসির রাজার (মোগো নাবা) উপস্থিতিতে এই শান্তি চুক্তি মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়।

জেডআই