বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রায় ১০০০ মিটার গভীরে দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনিতে ২৭২ জনকে উদ্ধার করার পরও এখনো আটকা রয়েছে ৯৫০ জন শ্রমিক।

ওয়েলকম শহরের কাছে বেয়াট্রিক্স স্বর্ণখনিতে এই দর্ঘটনা ঘটে। তবে প্রশাসন থেকে বলা হয় তারা কোন ঝুঁকির মধ্যে নেই। খনি থেকে স্বর্ণ উত্তোলনের ২৩ নম্বর লেবেল চলছে। যা মাটি থেকে ১০০০ মিটার গভীর বা ৩২৮০ ফুট নিচে।

সিলভানি-স্টিলওয়াটার নামের ওই খনি কোম্পানির মুখপাত্র জেমস ওয়েলস্টেড জানান, বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাতের শিফটে কাজ করা শ্রমিকদের খনির ভেতর থেকে বের করে নিয়ে আসা যায়নি। আটকা পড়া শ্রমিকদের খাবার ও পানি সরবরাহ করা হচ্ছে।

উদ্ধারকর্মীদের নিচে পাঠানো হয়েছে ও যত দ্রুত সম্ভব তাদের বের করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

জেড