ছিঁচকে চোর মানেই ভীতু প্রকৃতির। কোনোরকম চুরির কাজটা সেরেই চম্পট দেয়। কিন্তু যুক্তরাষ্ট্রের সারাসোটা শহরে ঘটলো ভিন্ন এক ঘটনা।
সোমবার বাড়ির বেডরুমে ঘুমন্ত অবস্থায় এক ছিঁচকে চোরকে আবিষ্কার করলো কাজের মহিলা। হাতে চুরি করা একব্যাগ স্বর্ণের অলঙ্কার।
খাটে মাথা দিয়ে শরীরের নিচের অংশটা ঝুলিয়ে দিব্যি ঘুমুচ্ছে চোর। কোনো সাড়াশব্দ নেই। মহিলা দ্রুত ছুটে গেলো রুমের বাইরে। তারপর আরো কয়েজনকে ডেকে এনে দুর্লভ এই মুহূর্তটার ছবি নিতে শুরু করলো। তবুও ঘুম থেকে জাগার নাম নেই চোরের।
পরে ঘুমন্ত চোরের অনেকগুলো ছবিসহ স্বয়ং চোরকে পুলিশে সোপর্দ করলেন বাড়ির কর্তা।
সূত্র: হাফিংটন পোস্ট
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





