ইকুয়েডরের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮ । ভূমিকম্পে বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুমিকম্পের পর দেশটির ৬টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ভূমিকম্পে দেশটির রাজধানী কিটোর ভবনগুলো কেঁপে ওঠে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ভবন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামি আঘাত হানতে পারে। সূত্র- বিবিসি।
এমবি





