জাপানের মূল ভূখণ্ডে বৃহস্পতিবার টাইফুন নিওগুরি আঘাত হেনেছে। এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গাছপালা উপড়ে গেছে। টাইফুনের আঘাতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।
আক্রান্ত এলাকার বহু বাড়িঘরের অর্ধেকটা পর্যন্ত কাদা পানিতে ডুবে গেছে। হাজার হাজার লোককে নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানানো হয়েছে।
টাইফুনের আঘাতে অনেক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নোংরা পানির ঢেউয়ের হাত থেকে নিজেদের বাড়িঘর রক্ষা করতে স্থানীয় বাসিন্দাদের বেগ পেতে হচ্ছে। টাইফুন আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত এর আঘাতে বেশ কয়েকজন নিহত ও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরকারি টেলিভিশন এনএইচকে’র খবরে বলা হয়, টাইফুনের প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় ৫শ’র বেশি বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। প্রায় এক লাখ ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানানো হয়েছে। উত্তরাঞ্চলের ইয়ামাগাতা এলাকায় প্রচন্ড বাতাসের সঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়েছে।
নিওগুরি বৃহস্পতিবার সকালে দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর একিউন নগরীর কাছে মূল ভূখন্ডে আঘাত হেনেছে। এ দ্বীপে এক লাখ ৩০ হাজার লোকের বাস। এটি দেশের বৃহত্তম হনসু দ্বীপের পাশে অবস্থিত। টোকিও ও ওসাকার মত গুরুত্বপূর্ণ বিভিন্ন নগরী এই হনসু দ্বীপে অবস্থিত।
টাইফুন নিওগুরি সকালের পর কিউশু অতিক্রম করেছে এবং শুক্রবার নাগাদ হনসু দ্বীপে আঘাত হানতে পারে।
টাইফুনের প্রভাবে কমপক্ষে ১২৬ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে এবং এটি ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে পূর্ব দিকে সরে যাচ্ছে।
সরকারি কর্মকর্তারা জানান, টাইফুনের আঘাতে প্রায় ৫০ জন আহত হয়েছে। এছাড়া ৫ জন মারা গেছেন যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে টাইফুনের যোগসূত্র রয়েছে।
দেশটিতে ১৯০ টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সরকার দুর্যোগ ব্যবস্থাপনা বৈঠকে বসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কয়েক বছর আগে সুনামিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি এলাকায় শুক্রবার নাগাদ টাইফুন আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
হনসুতে বিভিন্ন নদ-নদীর পানি উপচে বন্যার সৃষ্টি হয়েছে। একটি বাড়ি কাদাপানিতে তলিয়ে যায়। এতে বাড়ির ভিতরে থাকা ১২ বছরের এক শিশুর প্রাণহানি ঘটেছে।
পুলিশ জানায়, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই বয়স্ক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোচি এলাকায় উত্তাল ঢেউয়ের মধ্যে একটি নৌকায় ৬২ বছর বয়সী এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। এছাড়া কিউশুর কুমামোতো এলাকায় ৮১ বছরের এক জেলে মারা গেছেন। সূত্র: বিএসএস
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
জাপানে টাইফুনের আঘাত, নিহত ৫
জাপানের মূল ভূখণ্ডে বৃহস্পতিবার টাইফুন নিওগুরি আঘাত হেনেছে। এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গাছপালা উপড়ে গেছে। টাইফুনের আঘাতে অন্তত ৫ জন নিহত হয়েছেন
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিট) তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদারে টহল জাহাজ দেওয়ার অনুদান সংক্রান্ত চুক্তিসহ মোট ৪টি সহযোগিতা স্মারক সই হয়েছে। এছাড়া দুটি প্রকল্পে পাওয়া গেছে ৪ হাজার ৬৫৬ বিলিয়ন ইয়েন ঋণের প্রতিশ্রুতি।
রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা গেলে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে টহল জাহাজ দিচ্ছে জাপান
বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে অনুদান সহায়তা দিচ্ছে জাপান। এ সহায়তার আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপানে নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ দেওয়া হবে।
কৌশলগত অংশীদারত্বে নতুন অধ্যায় বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের
আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে জাপান। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।















