বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গেছেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা।

মঙ্গলবার বার বিকাল পৌনে চারটায় তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

কূটনীতিকদের মধ্যে জাপান ও সৌদীর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ফ্রান্স, কাতার, তুরস্ক, পাকিস্তান, সৌদী, রাশিয়া ও ইইউ প্রতিনিধিরা রয়েছেন।

বিএনপি নেতাদের মধ্যে আছেন, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ, এম এ কাইয়ুম ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর।

এসময় তারা খালেদা জিয়ার ‍উপর হামলার খোঁজ-খবর নিবেন এবং ক্ষতিগ্রস্ত গাড়িও দেখবেন।

কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের একটি বৈঠক হবে বলেও একটি সূ্ত্রে জানা গেছে।

এসএইচ