বর্ধমান বিস্ফোরণের ঘটনার অন্যতম সন্দেহভাজন আসামী শাহানূর আলমকে গ্রেফতার করেছে ভারতের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আসামে যৌথ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ ও জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) সদস্যরা। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ জানায়, ছদ্মবেশী অবস্থায় শাহানূরকে গ্রেফতার করা হয়।
ডাক্তার হিসেবে পরিচিত শাহানূরকে নালবাড়ী জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হয়, তিনি জেএমবির (জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ) অর্থের প্রধান যোগানদাতা হিসেবে কাজ করে থাকেন।
এর আগে শাহানূরের কোনো তথ্য দিতে পারলে ৫ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছিল এনআইএ।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে ২ অক্টোবর এক বিস্ফোরণে দু’জন নিহত হন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাজিদকে গ্রেফতার করার পর তার ফোনালাপের রেকর্ড থেকে শাহানূরের তথ্য পাওয়া যায় বলে দাবি করেছেন গোয়েন্দারা।
গত মাসে গোয়েন্দাদের হাতে গ্রেফতার হন শাহানূরের স্ত্রী।
জেএ





