যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের কাছে হেরে যেতে পারেন বলে আশংকা প্রকাশ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
উটাহ অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার সময় এই আশংকার কথা জানান তিনি।
খ্রিস্টিয় ধর্মযাজকদের সভায় সুর নরম করে ট্রাম্প বলেন, রাজনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে দেয়া সাহসী বক্তব্য প্রত্যাখ্যান করতে পারেন মার্কিনীরা। তার মতে, এ কারণে তার নির্বাচনী প্রচার শিবিরও সমস্যায় পড়ছে। বিতর্কিত মন্তব্যের কারণে দল ও দলের বাইরে নানা সমালোচনার মুখে পড়েছেন বিতর্কিত এই ধনকুবের। শুক্রবার, ট্রাম্পের প্রচারণায় অর্থ সহায়তা বন্ধের আহ্বান জানান ৭০ রিপাবলিকান সদস্য। ন্যাশনাল কমিটি প্রধানের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্পকে অযোগ্য বলে ঘোষণা করেন তারা।
এম এ





