মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। খবর, বিবিসি, আলজাজিরা ও আলআহরাম।
পুলিশের একজন কর্মকর্তাকে হত্যা, অপর দু'জনকে হত্যা-চেষ্টা, পুলিশ স্টেশনে হামলা এবং বেশ কিছু সহিংস কর্মকাণ্ডের আভিযোগ আনা হয় ব্রাদারহুডের ৫৪৫ জন সর্থকের বিরুদ্ধে। এই ৫৪৫ জনের মধ্যে ৫২৯ জনকে সোমবার মৃত্যুদণ্ড দিল আদালত।
আইনজীবী আহমেদ আল শরীফ বার্তসংস্থা রায়াটার্সকে বলেন, " ৫২৯ জন বিবাদীকে মৃত্যুদণ্ড এবং ১৬ জনকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত"।
এপি'র রিপোর্টে বলা হয়, রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থিত মিনা'র আদালত মাত্র দুই সেশন শুনানি করার পর মুত্যুদণ্ডের রায় দিয়েছে। বিবাদীদের আইনজীবীরা অভিযোগ করেছেন, মামলা উপস্থাপনের জন্য তাদেরকে কোন সুযোগ দেওয়া হয়নি। তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বিবাদীরা।
গত বছরের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের কারণে ক্ষমতাচ্যুত হন দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। এরপর আন্দোলন শুরু হলে দলটির উপর নেমে আসে নির্যাতন। সহিংসতায় নিহত হয় ব্রাদারহুডের কয়েক শত নেতা-কর্মী। সরকার গ্রেফতার করে হাজার হাজার মুরসীপন্থী আন্দোলনকারীকে।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
মুরসির ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫২৯ সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। খবর, বিবিসি, আলজাজিরা ও আলআহরাম। পুলিশের একজন কর্মকর্তাকে হত্যা, অপর দু'জনকে হত্যা-চেষ্টা, পুলিশ স্টেশনে হামলা এবং বেশ কিছু সহিংস কর্মকাণ্ডের আভিযোগ আনা হয়। তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন বিবাদীরা
জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে বিস্তারিত তথ্য চায় সংসদীয় কমিটি
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ঘটনায় সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে কমিটি।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায়
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাঠপর্যায়ে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এ রায় দিয়েছেন দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত।
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে মিলল নতুন তথ্য
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি ২০২৩ সালের আগস্ট থেকে পৃথক অভিযোগে দেশটির কারাগারে আটক ছিলেন। তবে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে বা পরেও সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দা কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো কনস্যুলেটের একটি গোপনীয় নথিতে এসব তথ্য উঠে এসেছে।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে পবিত্র দুই মসজিদ-সংক্রান্ত সংবাদ ও তথ্য প্রচারকারী একটি মাধ্যম।
















