করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপের দেশ স্পেনে মৃত্যুর সংখ্যা শেষ ৪ দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় কিছুটা বেড়েছে।

শেষ খবর পর্যন্ত গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৪৩ জন। এর মধ্য দিয়ে স্পেনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭৯৮ জনে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়।

এর আগের দুই দিনে স্পেনে করোনায় মারা যান যথাক্রমে ৬৩৭ ও ৬৭৪ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার (০৬ এপ্রিল) পর্যন্ত স্পেনে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫১০ জনের।

এদিকে ইরানে ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩ জন করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮৭২ জনে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর এই তথ্য জানান।

এমবি