ইরাকে সুন্নি যোদ্ধাদের প্রতিহত করতে ও শিয়াপন্থি সরকারকে সহযোগিতা করার জন্য যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।কয়েক ডজন যুদ্ধ বিমান বহনকারী যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশকে উত্তর আরব সাগর থেকে উপসাগরের দিকে যাত্রা শুরু করার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার উপসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেয় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাক হেগেল।

এদিকে ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড লেভান্তের (আইএসআইএল  ) অগ্রসরমান জঙ্গিদের রুখে দেয়ার দাবি করেছে ইরাকি সেনারা। ফলে জঙ্গিরা এখন ধীরে ধীরে বাগদাদ অভিমুখে এগোচ্ছে বলে জানানো হয় ঐ খবরে।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর