মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় আইদা ঘণ্টায় ১৫০ মাইল বেগে আঘাত হেনেছে।
স্থানীয় সময় রোববার ( ২৯ আগস্ট ) উপকূলীয় অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় আইদা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচএস) বলছে, ঘূর্ণিঝড়ের কারণে সেখানকার লোকজনকে ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।
এর আগে ২৮ আগস্ট ( শনিবার ) দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসায় নিউ অর্লিন্সের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। দোকানপাটও গুটিয়ে ফেলা হয়।
২০০৫ সালের ২৯ আগস্ট ১৬ বছর আগে একই দিনে ভয়ঙ্কর হারিকেন ক্যাটরিনা নিউ অর্লিন্সে আঘাত হানে। এতে নিউ অর্লিন্স ধ্বংসস্তুপে পরিণত হয়।
পূর্বেই সতর্ক করা হয়েছিল যে, ১৬ বছর আগে ক্যাটরিনার আঘাত হানার দিন ২৯ আগস্ট রোববার হারিকেন আইদা নিউ অর্লিন্সে আবারো আঘাত হানতে পারে।
সেসময় ক্যাটরিনার আঘাতে নিউ অর্লিন্সের ৮০ শতাংশ ডুবে যায়, এতে ১৮ হাজার লোকের মৃত্যু হয় এবং বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতিসাধন হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২৮ আগস্ট ( শনিবার ) সতর্ক করে দিয়ে বলেছেন, আইদা অত্যন্ত ভয়ঙ্কর হারিকেনে রূপ নিতে পারে।
ইতোমধ্যে এটি ক্যাটাগরি-২ হারিকেনে পরিণত হয়েছে, প্রবল বৃষ্টিপাতসহ এই হারিকেনের বাতাসের গতি ঘন্টায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার)।
২৮ আগস্ট (শনিবার) থেকে নিউ অর্লিন্স এবং অন্যান্য সিটির লোকদের উত্তরে সরিয়ে নেয়া হচ্ছে।
নিউ অর্লিন্সে ২৯ আগস্ট রোববারের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে, মৌসুমি এই ভয়ঙ্কর ঝড় ভয়ঙ্কর ক্যাটাগরি-৪ হারিকেনে রূপ নিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে।
রোববার বিকেল অথবা সন্ধ্যায় ঘন্টায় ১৪০ মাইল গতিতে আইদা আঘাত হানতে পারে।
লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড বলেছেন, ১৮৫০ সালের পরে আইদা সবচেয়ে ভয়ঙ্কর একটি ঝড়ে পরিণত হতে পারে।
নিউ অর্লিন্সের মেয়র লা টোয়া কান্টরেল আইদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার জন্য সকলকে সতর্ক করে দিয়েছেন।
কিউবার পশ্চিম উপকূলে আঘাত হানার পরে উত্তরে অগ্রসর হওয়া ঝড়টি দক্ষিণ লুইজিয়ানায় আঘাত হেনে ব্যাপক ক্ষতিসাধন করতে পারে, ব্যাপক এলাকা জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে পারে।
নিউ অর্লিন্সের কাছে ১১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে, মিসিসিপি নদীর মোহনায় এই উচ্চতা দাঁড়াতে পারে প্রায় ১৫ ফুট।
ঝড়ের গতি হতে পারে ঘন্টায় সর্বনিন্ম ১৩০ মাইল। লুইজিয়ানা রাজ্যে ঝড় মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এইচএন





