ভারতে এবার স্কুলের টয়লেটে ধর্ষণের শিকার হয়েছে এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে যাদবপুরের একটি স্কুলে। খবর জি নিউজের।

ঘটনার পর সম্মিলনী স্কুলের শৌচাগারে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা।

জানা গেছে, সোমবার দুপুরে এক বহিরাগত যুবক স্কুলের দেওয়াল টপকে ভিতরে ঢুকে পড়ে। একেবারে সোজা শৌচাগারের ভিতর চলে যায় সে। সপ্তম শ্রেণির এক ছাত্রী টয়লেটে গেলে, তার মুখ চেপে ধরে ধর্ষণ করে ওই যুবক। এর প্রতিবাদে সকালে স্কুলের সামনে বিক্ষোভ করে অভিভাবকরা। সূত্র : জি নিউজ

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) এমএ