বিকেল ৪টে নাগাদ হঠাতই এল খবর। ভারতের অন্ধ্র উপকূলে নাকি পাওয়া গেছে নিখোঁজ মালয়েশিয়ান বিমান MH-370র ধ্বংসাবশেষ। একটি তেলুগু সংবাদ চ্যানেলে সম্প্রচারিত খবর অনুযায়ী অন্ধ্র উপকূলে পাওয়া গেছে এমন কিছু ধ্বংসাবশেষ যা নিখোঁজ বিমানের অংশ বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
বুধবারই অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিয়টি জানায় অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে সীমাবদ্ধ করা হয়েছে বিমানের খোঁজ। এদিন কুয়ালালামপুরে মিডিয়া অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন চিনা যাত্রীদের আত্মীয়রা। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী হিসামুদ্দিন হুসেন জানিয়েছেন, নিখোঁজ বিমানের পাইলটের বাড়ি থেকে উদ্ধার হওয়া সিমিউলেটর থেকে কিছু তথ্য উড়িয়ে দেওয়া হয়েছে। যদিও ফরেনসিক বিশেষজ্ঞরা তা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গেই মালদ্বীপের আকাশে বিমান দেখা যাওয়ার খবরও উড়িয়ে দিয়েছেন হুসেন।
বুধবার থেকে নিখোঁজ বিমানের খোঁজে নেমেছে আরব আমিরশাহীও। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হং লেই জানিয়েছেন, চিনের আকাশে বিমান কখনই দেখা যায়নি। সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]
নিখোঁজ বিমান MH-370-র ধ্বংসাবশেষ অন্ধ্র উপকূলে?
বিকেল ৪টে নাগাদ হঠাতই এল খবর। ভারতের অন্ধ্র উপকূলে নাকি পাওয়া গেছে নিখোঁজ মালয়েশিয়ান বিমান MH-370র ধ্বংসাবশেষ। একটি তেলুগু
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















