যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ও বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছে দেশটি। দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলছে, ঐতিহ্যগতভাবে মধ্যপন্থী দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বিদেশিদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে।
মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে এ সতর্কতা জারি করে। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত এ সতর্কবার্তা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
ঐ সতর্কতায় বলা হয়েছে, ‘বাংলাদেশে আবার বিদেশিদের বিরুদ্ধে, বিশেষ করে বিদেশিদের বড় ধরনের জমায়েতে সন্ত্রাসী হামলার নির্ভরযোগ্য তথ্য রয়েছে।’
সতর্কবার্তায় আরো বলা হয়েছে, ‘যদিও বাংলাদেশে মার্কিন কর্মকর্তারা কোনো অঘটনা ছাড়াই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, তবে (ঢাকাস্থ মার্কিন) দূতাবাস ব্যক্তিগত চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।’
এআই





