মার্কিন নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। ইউক্রেনে রাশিয়ার হামলার আশঙ্কায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

হোয়াট হাউজ থেকে জানায়, রুশ সামরিক বাহিনী যে কোনো দিন ইউক্রেন আক্রমণ করতে পারে। আক্রমণের সূত্রপাত একটি বোমা হামলার মাধ্যমে হতে পারে। যার কারণে তখন বেসামরিক নাগরিকদের দেশটি থেকে বের হওয়া সম্ভব হবে না। তাই যুক্তেরাষ্ট্র প্রশাসন দেশটির নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের শিগগির ইউক্রেন ছাড়ার নির্দেশনা দিয়েছে। একই ঘোষণা দিয়েছে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও লাটভিয়া সরকার।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো। সূত্র: আলজাজিরা, বিবিসি