বাংলাদেশকে উপহার হিসেবে আরও ৬ লাখ ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেবে চীন।
শুক্রবার (২১ মে) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই খবর জানান। ঢাকায় চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অতিমারি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশের টিকার প্রয়োজন রয়েছে এটি অনুধাবন করে দেশটি। চীন এও মনে করে, টিকার দ্বিতীয় ব্যাচ হস্তান্তর করা হলে অতিমারি মোকাবিলায় বাংলাদেশের উপকার হবে। ভবিষ্যতে অতিমারি মোকাবিলার জন্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন প্রস্তুত।
এরআগে চীন গত ১২ মে প্রথম চালানে বাংলাদেশকে উপহার হিসেবে ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছে।
এমবি





