মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার @রিয়েলডোনাল্ডট্রাম্প টুইটার থেকে ব্যবহারকারীদেরকে ব্লক করায় তার বিরুদ্ধে মামলা করছে একটি ফ্রি স্পিচ বা বাক-স্বাধীনতা অধিকার বিষয়ক দল।

বাকস্বাধীনতা হরণ একটি অসাংবিধানিক কর্মকাণ্ড বলে মঙ্গলবার এই মামলা করে দলটি।

কলোম্বিয়ার নাইট র্ফাস্ট অ্যামেন্ডমেন্ট ইন্সটিটিউট অর্থাৎ মামলা দায়েরকৃত দলটি তাদের মামলায় বলে, ডোনাল্ড ট্রাম্প তাদেরকে টুইটার থেকে ব্লক করেছে, যারা সাধারণত তার টুইট সমালোচনা করে উত্তর দেয় অথবা দ্বিমত প্রকাশ করে।

ট্রাম্পের এই কার্যক্রম সম্পুর্ন অসাংবাধিক বলে দাবি করে দলটি।

ট্রাম্প তার টুইটে অনেক সময় তার নেতৃত্ব সম্পর্কে বিবৃতি দিয়ে থাকেন। এ বিষয়ে হোয়াইট হাউস থেকে বলা হয়েছিল ,‘ট্রাম্পের টুইট মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিসিয়াল বিবৃতি’।

যদি তাই হয় তবে ট্রাম্পের বিবৃতি সমালোচনা ও স্বাধীন ভাবে মতোবাদ প্রকাশের অধিকার রয়েছে সকলের।
জেড