গাজার ইসরাইলে সীমান্তে মার্চ মাস থেকে শুরু হওয়া 'গ্রেট মার্চ অব রিটার্ন' কর্মসূচির অংশ হিসেবে ৩৯ তম সাপ্তাহিক কর্মসূচিতে গতকাল শুক্রবার বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা।
এসময় ইসরাইলী হানাদার বাহিনীর গুলিতে ১৬ বছর এক কিশোরসহ মোট ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রতি শুক্রবার ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে এ বিক্ষোভ করে ফিলিস্তিনিরা।
বিক্ষোভে ইসরায়েলি গুলিতে ১৬ বছরের কিশোর মোহাম্মদ আল-জাহজুহ নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কোদরা বলেন, ইসরায়েলি সেনাদের ছোড়া একটি গুলি তার গলায় বিদ্ধ হয়েছে।
পরে মন্ত্রণালয় আরও জানায়, বিক্ষোভে আহত দুই প্রতিবাদকারী নিহত হয়েছেন। তাদের বয়স ২৮ ও ৪০। আহত হয়েছেন চার চিকিৎসাকর্মী।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা আভিযানিক নিয়ম মেনে গুলি চালিয়েছে। বিক্ষোভে গুলির আগের দিন বৃহস্পতিবার পশ্চিম তীরে ১৭ বছরের কিশোর কাসেম আল-আবাসিকে হত্যা করে ইসরায়েলি সেনারা।
জেড





