যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবকাশকালীন ভ্রমণে ব্যবহৃত একটি বিমান আট যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ যাত্রীদের সবাই মারা গেছেন বলে জানা গেছে।
আলাস্কা ন্যাশনাল ট্রান্সপোরটেশন বোর্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, ডিএইচসি-৩ অটার নামক ছোট এই বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে আলাস্কার দক্ষিণ-পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়।
এআর





