পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বলেছেন, পাকিস্তান ভূখণ্ডে আমেরিকাকে কোনো ধরনের একতরফা অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে না। এটি হচ্ছে ইসলামাবাদের রেড লাইন।
আমেরিকা সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন টিভি চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান ভূখণ্ডে কোনো ধরনের একতরফা অভিযান চালানো হলে এর জবাব দেয়া হবে। আমেরিকা ভয়-ভীতি দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে কোনো কিছুই অর্জন করতে পারবে না বলে তিনি জানান।
আহসান ইকবাল বলেন, আফগানিস্তানে অন্যের ব্যর্থতার দায়ভার পাকিস্তানের ওপর চাপানো যাবে না। সন্ত্রাসবাদ দমনের জন্য সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক উপায়ও অবলম্বন করতে হবে।
এর আগে গতকাল আমেরিকায় পাকিস্তানের রাষ্ট্রদূত এজাজ আহমাদ চৌধুরী বলেছেন, আফগানিস্তানে অন্যের ব্যর্থতার জন্য পাকিস্তান জবাবদিহি করবে না এবং ইসলামাবাদ ও ওয়াশিংটনের সম্পর্কে আফগান সমস্যার প্রভাব পড়া উচিত নয়।
এমবি





