নাইজেরিয়ার মাইদুগুরি অঞ্চলে পৃথক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। নিহতদের অনেকেই শিশু। বিমানবন্দরের পাশে একটি ব্যস্ত বাজারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
মাইদুগুরি অঞ্চলটি সসস্ত্র সংগঠন বোকোহারাম অধ্যুষিত।
শনিবার বোমাগুলো একটি কাঠভর্তি ট্রাক ও একটি গাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। প্রথম বিস্ফোরণের পর আহতদের যখন উদ্ধার করা হচ্ছিল, তখন দ্বিতীয় বিস্খোরণটি ঘটে।
বিস্ফোরণের সময় একটি হলে লোকজন ফুটবল খেলা দেখছিল। এছাড়া, কাছেই চলছিল একটি বিয়ের অনুষ্ঠান। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]