জার্মান সংবাদসংস্থা ডিপিএ জানায়, দমকলকর্মীরা বিশেষ অক্সিজেন মুখোশ পরে ভিতরে ঢোকেন। তারাই একজনকে মৃত অবস্থায় দেখতে পান। মৃত ব্যক্তির পরিচয় ও আগুন লাগার কারণ জানায়নি পুলিশ।

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। তিনটি ইঞ্জিন ও ৭৫ জন দমকলকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন।

আশপাশে বাড়ির মানুষকে দরজা, জানালা বন্ধ রাখতে বলা হয়। কারণ, তখন প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল। তবে ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওই জায়গায় প্রায় ৫০০ শরণার্থী ও গৃহহীন থাকতেন। তাদের ১০টি অস্থায়ী আবাস পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় প্রশাসনের একজন মুখপাত্র জানান, যে ১০ জনের থাকার জায়গা পুড়ে গেছে, তাদের থাকার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।

এনএইচ