মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান দিয়াগো উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৫ সৈন্য নিহত হয়েছেন।
গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় সী-হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও সৈন্যদের মৃত্যুর খবর গোপন রাখা হয়।
সে সময় ৫ নৌ সেনা আহত ও নিখোঁজ হওয়ার খবর প্রচার করে মার্কিন সামরিক বাহিনী। তিন দিন খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার শেষ নাগাদ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
তবে এখনো নিহত সৈন্যদের পরিচয় প্রকাশ করা হয়নি। পাশাপাশি হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণও প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।
আমেরিকা থেকে প্রকাশিত মিলিটারি ডট কম ম্যাগাজিন জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী যুদ্ধজাহাজের কাছে হেলিকপ্টারটি বিধ্স্ত হয়।
উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার সময় জানানো হয় যে, হেলিকপ্টারটি বিধ্স্ত হওয়ার পরপরই মাত্র এক সৈন্যকে উদ্ধার করা হয়, বাকি পাঁচজন নিখোঁজ রয়েছে। এরপর থেকে এ পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে আর কিছু জানানো হয়নি।
মিলিটারি ডট কমের খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর মুখপাত্র হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানাতে অস্বীকার করেছেন। তথ্যসূত্র : পার্সটুডে।
এইচএন





