উত্তর সিরিয়ার আল-বাবে তুরস্ক বিমান হামলা চালিয়েছে যা দৃশ্যত আইএস ঘোসিত রাজধানি দখলের পূর্ববার্তা বলে উল্লেখ করেছে তুর্কি বাহিনীর ।
এক বিবৃতিতে তুর্কি বাহিনী জানায়,অভিযানে টার্গেট কৃত ১৫ আইএস ঘাঁটিতে হামলা করা হয় । এসময় নয় জন সিরিয়ান বিদ্রোহী নিহত হন। এতে আরো বলা হয়েছে ফ্রি সিরিয়ান আর্মি আইএস রাজধানি রাক্কার খুব কাছে পৌছে গেছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেছেন মানবিজ এবং রাক্কা কে সামনে রেখে এ অভিযান পরিচালনা করা হয়েছে । আল-বাব আইএস এর সর্ব শেষ শক্ত ঘাঁটি বলেও পরিচিত।
তাছাড়া কৌশলগত কারনে তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী ফোরাত নদীর পূর্ব পাড়ের দখল তুরস্কর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর এই লক্ষেই ‘ইউফ্রেটিস শিল্ড’ অভিযান পরিচালনা করে তুর্কি বাহিনী। তাল জিয়ান এলাকার নিয়ন্ত্রন নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান। উল্লেখ্য যে,সম্প্রতি আইএস কে মানবিজ থেকে বিতাড়িত করেছে ওআইপিজি।
আনকারার অভিযোগ ওআইপিজি কুর্দিস্থান ওয়াকার্শ পার্টির সন্ত্রাসী গ্রুপ। গত তিনদশক থেকে তারা বিদ্রোহ করে আসছে তুরস্কের বিরুদ্ধে। আমিরিকা, ইইউ ও তুরস্ক ঘোসিত সন্ত্রাসী গোষ্ঠী ওআইপিজি ।
নাজিব





