আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন আবদুল্লাহ আবদুল্লাহ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ এ পর্যন্ত ৪৪.৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। রোববার এ আংশিক ফলাফল প্রকাশ করা হয়। খবর আলজাজিরার।
আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন জানিয়েছে, এখনো পর্যন্ত ৩৪টি প্রদেশের ৫০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এই ৫০ শতাংশের মধ্যে আবদুল্লাহ পেয়েছেন ৪৪.৪ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি পেয়েছেন ৩৩ শতাংশ। আর বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সমর্থনপুষ্ট জালমেই রসুল ১ শতাংশেরও কম ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গত ৫ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হয়। বড় ধরনের কোন সংঘাত ও হামলা ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যা দেশটির ইতিহাসে একটি অনন্য উদাহরণ।
প্রথম দফায় প্রেসিডেন্ট হিসেবে প্রয়োজনীয় ভোট পেতে কোন প্রার্থী ব্যর্থ হলে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৪ মে। এরপর যদি দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করতে হয় তবে তা হবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। দ্বিতীয় দফার ফল প্রকাশ করা হবে মে মাসের শেষদিকে। সূত্র: আলজাজিরা
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
আন্তর্জাতিক
আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন আবদুল্লাহ?