অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা খতিয়ে দেখতে ২০২৪ সালে একঝাঁক টেলিস্কোপ নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ‘প্লেটো’ নামের এক অবজারভেটরি যান৷ সৌরজগত সম্পর্কেও নতুন তথ্যের খোঁজ চালানো হবে এই অভিযান৷
বিশ্বব্রহ্মাণ্ডের গভীরে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য নক্ষত্র, যাদের চারিপাশে প্রদক্ষিণ করছে অনেক গ্রহ৷ সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসা একাধিক এমন গ্রহের সন্ধান পেয়েছে৷ বহু দূরের এই সব গ্রহ বা 'এক্সোপ্ল্যানেট' সম্পর্কে অবশ্য চটজলদি খুব বেশি তথ্য পাওয়া কঠিন৷ তাদের আলোর ছটা বিশ্লেষণ করে বড়জোর গ্রহের উপাদান সম্পর্কে জানা যায়৷
দূরের গ্রহ সন্ধানের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে নতুন এক অভিযানের পরিকল্পনা করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা৷
এর আওতায় ২০২৪ সালে 'প্লেটো' নামের এক অবজারভেটরি যান মহাকাশ থেকেই গ্রহের অনুসন্ধান চালাবে৷ ছয় বছর ধরে বিশ্বব্রহ্মাণ্ডের গভীরের রহস্য উন্মোচন করবে এই যান৷ এই অভিযানের জন্য প্রায় ৬০ কোটি ইউরো ধার্য করা হয়েছে৷জার্মানের এয়ারোস্পেস সেন্টার ডিএলআর এই অভিযানের মূল দায়িত্বে থাকবে৷
পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে ‘এল-টু' নামের একটি এলাকা থেকে পর্যবেক্ষণের কাজ চালাবে ‘প্লেটো'৷ সূর্য, পৃথিবী ও চাঁদ থেকে দূরের এই অবস্থানের সুবিধা হলো, সেখান থেকে সারা বছর ধরে মহাকাশের গভীরে নজর রাখা যায়৷
‘প্লেটো'-র মধ্যে থাকবে ৩৪টি ছোট টেলিস্কোপ ও ক্যামেরা৷ তাদের মূল কাজ হবে পৃথিবীর মতো গ্রহগুলিকে আরও খুঁটিয়ে পর্যবেক্ষণ করা৷ কোনো গ্রহ তার নক্ষত্রের থেকে বিশেষ এক দূরত্বে থাকলে জল থাকতে পারে, ফলে সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা রয়েছে৷ ১৯৯৫ সালে প্রথমবারের মতো এমন একটি গ্রহের খোঁজ পাওয়া গিয়েছিল৷ এখনো পর্যন্ত প্রায় ৭৭৫টি ‘এক্সট্রাসোলার' গ্রহ আবিষ্কৃত হয়েছে৷
শুধু পৃথিবীর মতো গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ নয়, ‘প্লেটো' আমাদের সৌরজগতের সঙ্গে অন্যান্য নক্ষত্র ব্যবস্থার গঠনেরও তুলনা করবে৷
(এএফপি, ডিব্লিউ)
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
পৃথিবীর মতো গ্রহের খোঁজে ইউরোপের অভিযান
অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা খতিয়ে দেখতে ২০২৪ সালে একঝাঁক টেলিস্কোপ নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ‘প্লেটো’ নামের এক অবজারভেটরি যান৷ সৌরজগত সম্পর্কেও নতুন তথ্যের খোঁজ চালানো হবে এই অভিযান৷
ভাড়া, চাকরি ও শিক্ষার দাবিতে উত্তাল ইউরোপ, নেতৃত্বে তরুণেরা
বাড়িভাড়া নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছেন লাখো তরুণ। ইতালির রোমে শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধ, স্পেনের মাদ্রিদে তাঁবু গেড়ে অবস্থান এবং ফ্রান্সের বিভিন্ন শহরে রাজপথে বিক্ষোভের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের প্রতি ক্ষোভ জানাচ্ছেন তাঁরা।
ইউরোপে তাপপ্রবাহে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু
ইউরোপে ২০২৬ সালের গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহের কারণে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের ধারণা, তাপজনিত মৃত্যুর হিসাবে এবারের গ্রীষ্ম মহাদেশটির ইতিহাসে অন্যতম প্রাণঘাতী হতে পারে।
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয় জন বাংলাদেশি দেশে ফিরছেন। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া আটটায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ইউরোপজুড়ে তরুণেরা বিক্ষোভে জড়াচ্ছে কেন?
ইউরোপের বিভিন্ন দেশে রাজপথে নেমেছেন তরুণেরা। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি ও আলবেনিয়ায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। কোথাও শিক্ষাব্যবস্থার দুরবস্থা ও শিক্ষকের সংকট, কোথাও বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবার কোথাও দুর্নীতি ও কর্মসংস্থানের অভাব নিয়ে ক্ষোভ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। ফ্রান্সে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন পরে সরকারবিরোধী বৃহত্তর বিক্ষোভে রূপ নিয়েছে। কয়েকটি দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায়ও গড়িয়েছে।
ইউরোপের রাস্তায় বিক্ষোভকারীরা, উত্তাল ৪ দেশ
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও সরকারি সেবার অবনতির প্রতিবাদে ইউরোপের চার দেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। শনিবার ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে বিক্ষোভ হয়েছে। কয়েকটি শহরে এসব কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। ঘটেছে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ।
















