কাতারে তুরস্কের সামরিক ঘাঁটিতে আরো তুর্কি সেনা এসে পৌঁছেছে। মঙ্গলবার কাতারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

তুর্কি সেনাদের পৌঁছানোর বিষয়টি নিশ্চত করে কাতারের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, উভয় দেশের প্রতিরক্ষাসহ সন্ত্রাসবিরোধী অভিযান ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই দোহা ও আঙ্কারার মধ্যে এই প্রতিরক্ষা সহযোগিতা প্রতিষ্ঠিত হয়েছে।

ঠিক কতজন তুর্কি সেনা কাতারের সামরিক ঘাঁটিতে অবস্থান করছে, কতজন নতুন এসে যুক্ত হয়েছে, তার সংখ্যা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত মাসে তুর্কি সংসদে কাতারে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদনের পর ঘাঁটিতে প্রথম তুর্কি সেনা আসার কথা জানানো হলো। ১৯ জুন থেকেই এই সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ চলছে। ২০১৪ সালে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় কাতারে তুরস্কের সেনারা অবস্থান করছে।

চলমান উপসাগরীয় সঙ্কটে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাইরাইন সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও কাতারকে সমর্থন জানিয়েছে তুরস্ক।

এমএনজে